স্থানীয় সরকার নিবার্চনে ৩ হাজার কোটি টাকা চায় ইসি

স্থানীয় সরকার নিবার্চন সম্পন্ন করতে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছে নিবার্চন কমিশন (ইসি)। ২০২৬-২৭ অথর্বছরের বাজেট সামনে রেখে ইসির পক্ষ থেকে এই বরাদ্দ চাওয়া হয়েছে, যা গেল সংসদ নিবার্চনের আগে বরাদ্দ হওয়া অথের্র সমান। আগামী অথর্বছরে স্থানীয় সরকারের পাঁচ স্ত্মরের ভোটের পরিকল্পনা রয়েছে ইসির। এরমধ্যে স্থানীয় সরকারের ৪ হাজার ৫৮১ ইউনিয়ন পরিষদ, ৬১ জেলা পরিষদ, ৪৯৫ উপজেলা পরিষদ, ৩৩০ পৌরসভা ও ১৩ সিটি করপোরেশনের বিভিন্ন পদ নিবার্চন উপযোগী রয়েছে। সোমবার ইসি সচিবালয়ের বাজেট ও অথর্ শাখার কমর্কতার্রা জানান, এবার বাজেটে স্থানীয় সরকার নিবার্চনের জন্য প্রায় ২,৯০০ কোটি টাকা বরাদ্দ প্রস্ত্মাব পাঠানো হয়েছে অথর্ মন্ত্রণালয়ে। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকারের ভোট শুরম্ন হওয়ার কথা রয়েছে। ১২ ফেব্রম্নয়ারি ত্রয়োদশ সংসদ নিবার্চন হয়। এ নিবার্চনের আগে ২০২৫-২০২৬ অথর্বছরে বরাদ্দ আসে প্রায় তিন হাজার কোটি টাকা। এর মধ্যে সোয়া দুই হাজার কোটি টাকার মতো ব্যয় হয়েছে। জানতে চাইলে নিবার্চন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “সংসদ নিবার্চনে তিন হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও আটশ’ কোটি টাকার মতো রয়ে রয়েছে। অপ্রয়োজনীয় কোনো খরচ করা হচ্ছে না, কৃচ্ছতা সাধনও করা হয়েছে। স্থানীয় নিবার্চনেও চাহিদামতো বরাদ্দ থাকবে আশা করি।” সংসদ নিবার্চনের সমান বরাদ্দ থাকতে পারে বলে আভাস দেন তিনি। সংসদের চলতি অধিবেশনে ১১ জুন ২০২৬-২৭অথর্বছরের বাজেট পেশ করবেন অথর্মন্ত্রী আমির খসরম্ন মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ সংসদ নিবার্চনে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটি তাদের প্রথম বাজেট। নিবার্চন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আগামী মাসে সবধরনের প্রস্তুতি নিয়ে অগাস্টে তফসিলের প্রস্তুতি নেওয়া যাবে। কোন নিবার্চন আগে হবে, তা নিভর্র করছে (সরকারের সঙ্গে) আলোচনা সাপেক্ষে। অক্টোবর-মাচর্ পযর্ন্ত্ম ভোটের উপযুক্ত সময়; এরমধ্যে বছর শেষে বাষির্ক পরীক্ষা রয়েছে। যেহেতু স্থানীয় সরকারের সব স্ত্মরে করতে হবে; বষার্র সময়টা দেখে তফসিল করতে হবে আমাদের।” ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (বাজেট ও অথর্) মো. শামসুল হক ফৌজদার জানান, সারাদেশে ইউনিয়ন পরিষদ ও উপজেলার ভোট করতে হয়। সেজন্য এ দুই ভোটের ব্যয় বরাদ্দ প্রায় সমান সমান থাকে। “সাধারণত ইউপিতে দুই হাজার কোটি টাকার বেশি ব্যয় ধরা হয়ে থাকে, উপজেলাতেও দুই থেকে আড়াই হাজার কোটি টাকা খরচ হয়। সিটি, পৌরসভা ও জেলা পরিষদে তুলনামুলক ব্যয় কম।” ভোটের ব্যয়ে কখনও অথর্ সঙ্কুলানে ঝামেলা হয় না, যখন যা দরকার সরকার তা বরাদ্দ দেয়। স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেছেন, বাজেটে নিবার্চনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পরই জুলাই-অগাস্ট থেকে সিদ্ধান নেওয়া হবে, কোন নিবার্চন কবে হবে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *