আখতার হোসেন, (মতলব উত্তর), চাঁদপুর :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সরকারি সেবার মানোন্নয়ন, ইউনিয়ন পরিষদের কাযর্ক্রম তদারকি এবং ভূমি সেবায় জনদূভোর্গ কমানোর লক্ষ্যে উপজেলা নিবার্হী কমর্কতার্র কাযার্লয়, ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদশর্ন ও বৃক্ষরোপণ করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
গত ১৫ জুন-২০২৬, সোমবার সকালে তিনি মতলব উত্তর উপজেলা নিবার্হী কমর্কতার্র কাযার্লয়ে দাপ্তরিক বিভিন্ন কাযর্ক্রম পরিদশর্ন করেন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কমর্কতাের্দর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় সরকারি সেবার গুণগতমান বৃদ্ধি, নাগরিক সেবা সহজীকরণ এবং প্রশাসনিক কাযর্ক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন তিনি। পরে জেলা প্রশাসক উপজেলার ফরাজীকান্দি ও মোহনপুর ইউনিয়ন পরিষদ পরিদশর্ন করেন। সেখানে ইউনিয়ন পরিষদের সেবার মান, গ্রাম আদালতের বিচারিক কাযর্ক্রম, সামাজিক নিরাপত্তা কমর্সূচির সুবিধাভোগীদের সেবা প্রদান এবং স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কমর্কা- নিয়ে চেয়ারম্যান, সদস্য ও সংশিস্নষ্ট কমর্কতাের্দর সঙ্গে আলোচনা করেন।
পরিদশর্নকালে তিনি ইউনিয়ন পরিষদে আগত সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন। পাশাপাশি স্থানীয় পযাের্য় সরকারি সেবা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার ওপর গুরম্নত্বারোপ করেন। এরপর জেলা প্রশাসক মোহনপুর ইউনিয়ন ভূমি অফিস ও ফরাজীকান্দি ভূমি অফিস পরিদশর্ন করেন। ভূমি অফিসের সাবির্ক কাযর্ক্রম পযাের্লাচনা শেষে তিনি সংশিস্নষ্ট কমর্কতার্-কমর্চারীদের উদ্দেশে বলেন, ভূমি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি বা ভোগান্ত্মির শিকার না হন, সেদিকে সবোর্চ্চ গুরম্নত্ব দিতে হবে। দ্রম্নত, স্বচ্ছ ও আন্ত্মরিক সেবা নিশ্চিত করতে হবে।
পরিদশর্ন শেষে তিনি সরকারের বৃক্ষরোপণ কমর্সূচির অংশ হিসেবে মোহনপুর ও ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবতের্নর বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নিবার্হী কমর্কতার্ (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) রহমত উলস্নাহ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা বিলস্নাল হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা হাসেম তপাদার, ইউনিয়ন ভূমি অফিস ও পরিষদের কমর্কতার্-কমর্চারী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।


