বাংলা, ইতিহাস ও দশর্ন বিষয় অনাসর্ কোসর্ থেকে বাদ দেওয়া নিয়ে খবরকে সম্পূণর্ ভিত্তিহীন বলে দাবি করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে একনেক সভা শেষে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল খবরটি সঠিক নয়। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নর জবাবে বলেন, বতর্মানে চাকরির বাজারে যেসব বিষয় নিয়ে চাহিদা রয়েছে তা আলোচনার মধ্যে রয়েছে। যা পযাের্লাচনা করে যুক্ত করা হবে। তিনি জানান, বাংলা, ইতিহাস ও দশর্ন বিষয় অনাসর্ থেকে বাদ যাবে না। মন্ত্রী বলেন, একনেকে মাদ্রাসা শিক্ষা বোডর্ নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। সেখানে মাল্টিমিডিয়া ক্লাসরম্নম স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। এর আগে শিক্ষা মন্ত্রণলয়ে যোগাযোগ করা হলে মন্ত্রণালয়ে জানিয়েছিল খররটি সঠিক নয়। বাংলা, ইতিহাস ও দশর্নসহ ছয়টি বিষয় অনাসর্ থেকে বাদ দিয়ে নতুন বিষয় যুক্ত করা হচ্ছে কিনা জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কলেজ অনুবিভাগ) জহিরম্নল ইসলাম বলেন, বাংলা বাদ দিলে থাকে কী? বাংলাসহ ছয়টা বিষয় বাদ দিলে থাকে কী? এইটা ভাই আমি আমিও জানি না। এগুলো কি কেউ কোনোদিন বাদ দিতে পারে? এখন কারা কীভাবে রিপোটর্ করছে এদের কাছে না জিজ্ঞাসা করলে তো জানা যাবে না। এখন কত ধরনের রিপোটর্ পত্রিকায় আসে আশ্চযের্র বিষয়। এটা কোন ধরনের নিউজ, এরকম নিউজ এখন আসলে পরে তো নিউজ আসবে যে এরপর লেখাপড়া বন্ধ করার সিদ্ধান্ত্ম নেওয়া হয়েছে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, দেশের উচ্চশিক্ষাকে কমর্মুখী করতে শিক্ষা কাঠামোতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দশর্নসহ প্রায় ছয় বিষয়ের অনাসর্ কোসর্ বাতিল করা হচ্ছে। এসব বিষয় অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হবে। একই সঙ্গে আইটি ও কারিগরির বিষয় বাড়ানো হচ্ছে। শিক্ষার সঙ্গে কমর্সংস্থানের সংযোগ বাড়াতে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, আউটসোসির্ং ও অন্যান্য প্রযুক্তিনিভর্র দক্ষতাভিত্তিক বিষয়। এছাড়া কলেজ পযাের্য়ই চালু হচ্ছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিষ্ঠা করা হচ্ছে ক্যারিয়ার সেন্টার এবং শেখানো হবে সাতটি বিদেশি ভাষা। প্রসঙ্গত, বাংলা, ইতিহাস ও দশর্নসহ ছয়টি বিষয়ের অনাসর্ কোসর্ বাদ দিয়ে এআই (আরিটফিসিয়াল ইনটেলিজেন্স, সাইবার সিকিউরিটি, আউটসোসির্ং ও অন্যান্য প্রযুক্তিনিভর্র বিষয় যুক্ত করা হবে গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সমালোচনা শুরম্ন হয় সরকারের।


