স্থানীয় সরকার নিবার্চনে আওয়ামী লীগের নেতাকমীর্সহ যেকোনো ব্যক্তি আইন ও নিবার্চন কমিশনের নিধাির্রত শতর্ পূরণ করতে পারলে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নিবার্চন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক করতে সরকার নীতিগতভাবে আগ্রহী। কোনো ব্যক্তি বা দলের পরিচয়ের চেয়ে নিবার্চন কমিশনের নিধাির্রত যোগ্যতা ও আইনি কাঠামোই এখানে প্রধান বিবেচ্য হবে। তিনি আরও বলেন, নিবার্চনী পরিবেশ সুষ্ঠু রাখতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে এবং নিবার্চন কমিশন স্বাধীনভাবেই তাদের দায়িত্ব পালন করবে।


