রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রম্নয়েট) একটি হলের কক্ষে মাদক সেবনের অভিযোগে চার ছাত্রের আবাসিকতা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এর আগে হলের একটি কক্ষে গাঁজা সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান চালায় হল প্রশাসন ও ছাত্রকল্যাণ দফতর। অভিযানে চার শিক্ষাথীের্ক গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দফতরের উপপরিচালক অধ্যাপক আবদুলস্নাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক আবু বকর সিদ্দিক। ঘটনার পর গত সোমবার রাতেই ওই চার শিক্ষাথীর্র আবাসিকতা বাতিল করা হয়। মঙ্গলবারের মধ্যে তাদের হল ছাড়ার নিদের্শ দিয়েছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে ছাত্রকল্যাণ দফতরের উপপরিচালক অধ্যাপক আবদুলস্নাহ আল মাহমুদ বলেন, ওই চার ছাত্রের বিরম্নদ্ধে তাৎক্ষণিক শাস্ত্মিমূলক ব্যবস্থা হিসেবে আবাসিকতা বাতিল করা হয়েছে। আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত্ম ছাত্রকল্যাণ দফতরের এখতিয়ারে নেওয়া হয়েছে। তবে শিক্ষাথীর্রা চাইলে উপাচাযের্র কাছে আপিল করতে পারবেন। অধ্যাপক আবদুলস্নাহ আল মাহমুদ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কমর্কা-ের বিরম্নদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


