প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেগবান হবে, আশা বাংলাদেশের

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড.একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মাকির্ন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (৯ জুন) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কাযার্লয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আইএসপিআর। যুক্তরাষ্ট্রের তিন সদস্যের প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশগ্রহণ করেন। আইএসপিআর আরও জানায়, বৈঠকে বাংলাদেশ ও মাকির্ন যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পকর্ এবং পারস্পরিক স্বাথর্সংশিস্নষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক পযাের্য় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কাযর্ক্রম সম্প্রসারণের বিষয়ে তারা বিস্ত্মারিত আলোচনা করেন। প্রতিরক্ষা উপদেষ্টা এ সময় বাংলাদেশ এবং মাকির্ন যুক্তরাষ্ট্রের মধ্যে দীঘির্দনের বন্ধুত্বপূণর্ সম্পকের্র কথা স্মরণ করেন এবং প্রতিরক্ষা খাতে এই সহযোগিতা আগামী দিনে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় মাকির্ন রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং শান্ত্মিরক্ষা মিশনে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও মাকির্ন যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্বপূণর্ সম্পকের্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *