স্টাফ রিপোটার্র: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মরক্কোর স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো নিমার্ণ, তৈরি পোশাক ও বস্ত্রশিল্প, আইসিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ ও আধা-দক্ষ শ্রমশক্তি নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য মরক্কোর প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর আবাসিক রাষ্ট্রদূত লালস্না বুতাইনা এল কারদৌদি এল কৌলালি তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম সাংবাদিকদের এ কথা জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পকর্ জোরদারের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি দ্বিপাক্ষিক সম্পকর্ আরও সম্প্রসারণে দুই দেশের মধ্যে উচ্চপযাের্য়র সরকারি ও বেসরকারি বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরম্নত্বারোপ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পকর্ অত্যন্ত্ম চমৎকার এবং ক্রমেই আরও সুদৃঢ় হচ্ছে। তিনি ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফরের কথা স্মরণ করেন এবং তাঁর নামে রাজধানী রাবাতে একটি সড়কের নামকরণ করায় মরক্কোর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নে বতর্মান সরকারের ব্যাপক কমর্সূচি এবং এ ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য সম্পকের্ রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ সময় তিনি জোরপূবর্ক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের স্বদেশে প্রত্যাবাসনের বিষয়ে বিভিন্ন আন্ত্মজাির্তক ফোরামে মরক্কোর সমথের্নর জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ সমথর্ন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সাবির্ক সহযোগিতা কামনা করেন। এর আগে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গাডর্ রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রদূতকে ‘গাডর্ অব অনার’ প্রদান করে। এ সময় রাষ্ট্রপতির সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কমর্কতার্রা উপস্থিত ছিলেন।


